পোস্টগুলি

পাওয়া না পাওয়ার এক বছর - ২০১৩

মনে আছে সেই রাত টির কথা , "৩১শে ডিসেম্বর ২০১২ " অনেক কিছুর পালা বদলে নতুন করে এসেছিলো নতুন বছর ২০১৩, আজ পৌঁছে গেছে তার অন্তিমলগ্নে। অনেক কিছুই বদলে দিয়ে গেছে বছরটি , কিছু পেয়েছি , কিছু হারিয়েছি। না পাওয়ার বেদনা চেপে ফেলে পাওয়ার অনন্দ মেতে উঠার চেষ্টা করেছি।  * জানুয়ারি থেকেই শুরু হরতাল অবরোধ এর বছর ২০১৩, মনে পড়ে জানুয়ারিতে যখনই এক্সাম এর প্রস্তুতি খারাপ থাকতো , তখ নি কামনা করতাম হরতাল এর। যার ফলশ্রুতিতে এক মাসের টার্ম ফাইনাল ২ মাস লেগেছিলো শেষ করতে ।  * রাজাকার এর ফাসির দাবিতে পুরো বাংলাদেশ জেগে উঠেছিলো , ঢাকার শাহবাগ , খুলনার শিববাড়ি , চট্টগ্রাম এর প্রেসক্লাবে নেমেছিলো বিপুল জনস্রোত। * কথায় আছে আনলাকি থার্টিন। এই কথাটিকে পূর্ণতা দিতেই যেন ২০১৩ সালে পৃথিবী ছেড়ে চলে গেলেন অনেক গুনী মানুষ। মান্না দে , হুগো শ্যাভেজ , নেলসন ম্যান্ডেলা, ডেভিড ফ্রস্ট , রনি বিগস , পল ওয়াকার, কেন নরটন সহ অনেকে । * প্রিয় কিছু মানুষ কে পেয়েছি আমার সাথে। যাদের উপস্থিতিতে আমার জীবন একটু হলেও ভিন্ন মাত্রা পেয়েছে । পেয়েছি একজন ভবিষ্যতের ব্লগার ।  * ক্রিকেট থেকে হারিয়েছি শচিন , ক্যালিস , হাসি দের মত জী...

__ নতুন বছরের প্রথম দিন

জানালা দিয়ে শীতের সকালের মিষ্টি রোদ এসে পরেছে আমার গায়ে , ঘুমু ঘুমু চোখে মোবাইলে স্ক্রিনে তাকিয়ে দেখি সকাল আট টা বাজে । স্থিতি জড়তায় আড়ষ্ট শরীর কিছুতেই কম্বল ছেড়ে উঠতে চাচ্ছে না । মোবাইল টি তুলে নিলাম কিছুক্ষনের জন্য, ঘুরে আসলাম ফেসবুক থেকে । এর মাঝে পাশের রুম থেকে আম্মুর ডাকে বিছানা ছেড়ে উঠলাম । ব্রাশ টা হাঁতে নিয়ে , উঠান দিয়ে হেঁটে বেড়ালাম । সকালের মিষ্টি রোদ এসে গ ায়ে পড়ছে। কতদিন এই রকম শীতের সকাল কাটায় না !!! কিছুক্ষন পর নাশতা করলাম । স্কুলের আমাদের ব্যাচের সবার এক হওয়ার কথা ছিলো । উদ্দেশ্য সবাই আজ আমাদের বাসা থেকে ৫-৬ কিলোমিটার দূরে বন্ধু  Bichitra Biswas  এর বাড়ি যাবো । এই উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম সকাল দশটায়। অতিপরিচত এই আকা বাকা মেঠো রাস্তা ধরে এগিয়ে চলছিলাম বাজারের দিকে , মাঝপথে বন্ধু Alohin Robi  এর সাথে দেখা । অনেক দিন পর দেখা (মাঝে যদিও স্কাইপে দেখছিলাম কিছুদিন ) । ওর স্বভাব সুলভ এক চিলতে হাসি ফুটে উঠলো ওর মুখে। এইটার সাথে আমি পরিচিত। একসাথে আমাদের প্রানের স্কুল মাঠে এসে বসলাম দুইজন । কিছু পুরানো কথা , কিছু নতুন দিনের পরিকল্পনা এই নিয়েই কথা বলে যাচ্ছিলাম দ...

বাংলাদেশ - আজম খান

শিরোনামঃ বাংলাদেশ কন্ঠঃ আজম খান অ্যালবামঃ বাংলাদেশ ————————————– রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে মা তাঁর কাঁদে ছেলেটি মরে গেছে রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে মা তাঁর কাঁদে ছেলেটি মরে গেছে হায়রে হায় বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ(২) কত আশা ছিল তাঁর জীবনে সব স্মৃতি রেখে গেল মরণে(২) মা তাঁর পাশে চেয়ে বসে আছে হায়রে হায় বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ কত মার অশ্রু আজ নয়নে কে তা মুছাবে বা কেমনে(২) যে চলে যায় সে কি ফিরে আসে হায়রে হায় বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

সাত দিন

\\.....Day 1 পটভূমি ..... 00:01-02:50 // ...................................... ............Instrumental........... ...................................... \\.....Day 2  সন্তান .... 02:51-06:30// অশ্লীল আধাঁর কালো ঘরে বসে আমি একা কেউ নেই মোর পাশে চারিদিকে শুধুই শুন্যতা জানালাটা দিয়ে জোসনা দেখার চেষ্টা উল্টাতে শুরু করি.....হারানো স্মৃতির পাতা আজ আমার রক্তের রঙ হয়ে গেছে কালো কে যেন ডাকছে আমায় নরক দেখতে চলো মনে পড়ছে মা আজ তোমায় বাবার সেই কথা গুলো মোরে কাঁদায় ছেলে আমার অনেক বড় হবে তারাঘেরা ঐ আকাশটা ছুবে ছেলে আমার অহংকার বলতো আমার বাবা বারবার সেই ছেলে আজ একাকী বসে আধাঁরে মৃত্যুর দিন গুনে আকাশ ছোঁয়া তো দূরের কথা জোসনাটাই   সে দেখতে পায়না আধাঁর মোরা ফুসফুস আমার যে কেঁদে উঠে জীবনের শেষ ছয়টি দিন আজ বিদ্রুপ করে মোরে মনে পড়ছে মা আজ তোমায় বাবার সেই কথা গুলো মোরে কাঁদায় ছেলে আমার অনেক বড় হবে তারাঘেরা ঐ আকাশটা ছুবে ছেলে আমার অহংকার বলতো আমার বাবা বারবার সেই ছেলে আজ একাকী বসে আধাঁরে মৃত্যুর দিন গু...

ব্রন সমস্যা এর সমাধান ( ছেলেদের জন্য)

ত্বকের উজ্জ্বাল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রন । মুখে এসব ব্রনের দাগের জন্য চিন্তায় কাটাচ্ছেন । চিন্তার কোন কারণ নেই । ব্রন থেকে বাঁচতে কিছু উপায় অবলম্বন করুন । দেখুন আপনি অনেক ভাল থাকবেন । — ব্রণ হলে একেবারেই আচার খাবেন না। তবে মিষ্টি চাটনি খেতে পারেন — বেশি পরিমাণে নিরামিষ খাবার খান। আমিষ খাবার যতটা সম্ভব না খাওয়ার চেষ্টা করুন। — ডেইরি প্রোডাক্টসের মধ্যে হরমোনাল উপাদান বেশি পরিমাণে থাকে বলে তা খুব সহজে রক্তের সঙ্গে মিশে যায়। এই কারণেই পনির , দুধ এবং দই কম খান। — কোল ড্রিংকস খাওয়া একেবারেই বন্ধ করে দিন। — আচার খাবেন না। তবে মিষ্টি চাটনি খেতে পারেন। — খুব বেশি পরিমাণে পানি খান। দিনে যদি দু লিটার পানি খেতে পারেন তা আপনার স্বাস্থ্য এবং ত্বকের ক্ষেত্রে ফলদায়ক হবে। পানি বেশি খাওয়ার ফলে শরীর থেকে পিত্ত বেরিয়ে যাবে। আপনি ব্রণের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। — আয়ুর্বেদের মতে অতিরিক্ত ক্রোধের ফলে শরীরে পিত্ত সঞ্চিত হয়। তাই ক্রোধ থেকে নিজেকে ...