পাওয়া না পাওয়ার এক বছর - ২০১৩
মনে আছে সেই রাত টির কথা , "৩১শে ডিসেম্বর ২০১২ " অনেক কিছুর পালা বদলে নতুন করে এসেছিলো নতুন বছর ২০১৩, আজ পৌঁছে গেছে তার অন্তিমলগ্নে। অনেক কিছুই বদলে দিয়ে গেছে বছরটি , কিছু পেয়েছি , কিছু হারিয়েছি। না পাওয়ার বেদনা চেপে ফেলে পাওয়ার অনন্দ মেতে উঠার চেষ্টা করেছি।
* জানুয়ারি থেকেই শুরু হরতাল অবরোধ এর বছর ২০১৩, মনে পড়ে জানুয়ারিতে যখনই এক্সাম এর প্রস্তুতি খারাপ থাকতো , তখনি কামনা করতাম হরতাল এর। যার ফলশ্রুতিতে এক মাসের টার্ম ফাইনাল ২ মাস লেগেছিলো শেষ করতে ।
* রাজাকার এর ফাসির দাবিতে পুরো বাংলাদেশ জেগে উঠেছিলো , ঢাকার শাহবাগ , খুলনার শিববাড়ি , চট্টগ্রাম এর প্রেসক্লাবে নেমেছিলো বিপুল জনস্রোত।
* কথায় আছে আনলাকি থার্টিন। এই কথাটিকে পূর্ণতা দিতেই যেন ২০১৩ সালে পৃথিবী ছেড়ে চলে গেলেন অনেক গুনী মানুষ। মান্না দে , হুগো শ্যাভেজ , নেলসন ম্যান্ডেলা, ডেভিড ফ্রস্ট , রনি বিগস , পল ওয়াকার, কেন নরটন সহ অনেকে ।
* প্রিয় কিছু মানুষ কে পেয়েছি আমার সাথে। যাদের উপস্থিতিতে আমার জীবন একটু হলেও ভিন্ন মাত্রা পেয়েছে । পেয়েছি একজন ভবিষ্যতের ব্লগার ।
* ক্রিকেট থেকে হারিয়েছি শচিন , ক্যালিস , হাসি দের মত জীবন্ত কিংবদন্তি দের , যাদেরকে ত্রিশ গজে আর কখনোই দেখবো না এছাড়া নিউজিল্যান্ড কে বাংলাওয়াশ এর স্বাদ পেয়েছি এই বছরেই ।
* প্রিয় ব্যান্ড অর্থহীন এর স্টেজে ক্যামব্যাক , নতুন একটি গান , প্রিয় কিছু নায়কের মুভি , জনপ্রিয় কিছু বাংলা গান এবং ইংলিশ গান বিনোদন জগতে ২০১৩ এর অবদান ।
* বার্সেলোনার লা লিগা জয় । এল ক্লাসিকো জয় ও মনে রাখার মত ।
* ১৬ই ডিসেম্বরে দুইটা বিশ্ব রেকর্ড এর প্রাপ্তি বাংলাদেশ এর : প্রায় সাতাশ হাজআর মানুষের অংশ গ্রহনে পৃথিবীর সবচেয়ে বড় জাতীয় পতাকা নির্মাণ এবং তিন লাখ মানুষের এক সাথে জাতীয় সংগীত পরিবেশন ।
** সবচেয়ে আলোচিত মুহূর্ত ২০১৩ সালে আমার আম্মুর পায়ে অপারেশন । ৪ঠা নভেম্বর ২০১৩ দিবাগত সন্ধ্যায় ডায়াবেটিস এর জন্য হাঁটতে গিয়ে পড়ে যান এবং মারাত্মক ভাবে পা ভেঙ্গে যায় । পরবর্তীতে অপারেশন এর মাধ্যমে ঠিক করা হয়। আম্মু এখনো বেড রেস্ট এ । সবার দোয়া প্রার্থী ।
পরিশেষে বলতে পারি কিছু পাওয়া, কিছু হারিয়ে ফেলা এই মিলিয়ে ভালোই কেটেছে ২০১৩, আগামিদিনের সূর্যাস্ত এর সাথে সাথে যেন সকল অশুভ শক্তি এর বিনাশ হয় এই কামনায় ইংরেজি বছরের শেষ দিবাগত রাত এর শুভেচ্ছা সবাইকে।
সেই সাথে নতুন বছরে সকলের দোয়াপ্রার্থী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন