__ নতুন বছরের প্রথম দিন
জানালা দিয়ে শীতের সকালের মিষ্টি রোদ এসে পরেছে আমার গায়ে , ঘুমু ঘুমু চোখে মোবাইলে স্ক্রিনে তাকিয়ে দেখি সকাল আট টা বাজে । স্থিতি জড়তায় আড়ষ্ট শরীর কিছুতেই কম্বল ছেড়ে উঠতে চাচ্ছে না । মোবাইল টি তুলে নিলাম কিছুক্ষনের জন্য, ঘুরে আসলাম ফেসবুক থেকে । এর মাঝে পাশের রুম থেকে আম্মুর ডাকে বিছানা ছেড়ে উঠলাম । ব্রাশ টা হাঁতে নিয়ে , উঠান দিয়ে হেঁটে বেড়ালাম । সকালের মিষ্টি রোদ এসে গায়ে পড়ছে। কতদিন এই রকম শীতের সকাল কাটায় না !!! কিছুক্ষন পর নাশতা করলাম ।
স্কুলের আমাদের ব্যাচের সবার এক হওয়ার কথা ছিলো । উদ্দেশ্য সবাই আজ আমাদের বাসা থেকে ৫-৬ কিলোমিটার দূরে বন্ধু Bichitra Biswas এর বাড়ি যাবো । এই উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম সকাল দশটায়। অতিপরিচত এই আকা বাকা মেঠো রাস্তা ধরে এগিয়ে চলছিলাম বাজারের দিকে , মাঝপথে বন্ধুAlohin Robi এর সাথে দেখা । অনেক দিন পর দেখা (মাঝে যদিও স্কাইপে দেখছিলাম কিছুদিন ) । ওর স্বভাব সুলভ এক চিলতে হাসি ফুটে উঠলো ওর মুখে। এইটার সাথে আমি পরিচিত। একসাথে আমাদের প্রানের স্কুল মাঠে এসে বসলাম দুইজন । কিছু পুরানো কথা , কিছু নতুন দিনের পরিকল্পনা এই নিয়েই কথা বলে যাচ্ছিলাম দুইজন। এরই মাঝে আমাদের সাথে যোগদিলো আমাদের ব্যাচ এ্যাসোসিয়েশন এর ক্যাশিয়ারSujoy Saha . কথা বলছিলাম নতুন দিনের কিছু পরিকল্পনা কে ঘিরে। তো বন্ধুর বাসায় যাওয়ার পরিকল্পনা করেছিলো যে দুই জন তাদের কে ফোনে পাওয়া যাচ্ছিলো না , অবশেষে পাইলাম Utpal Sahaকে । কিন্তু ফ্যামিলি গত কাজের জন্য ও আসতে পারবে না জানিয়ে দিলো , তখন খুজছিলাম আরেক পরিকল্পনা কারি কে । তিনিও আসতে পারবেন না জানিয়ে দিলেন , একে একে Khan Udoy, Shourov Kumar , Nahiduzzaman এর অনুপস্থিতি নিশ্চিত হলো । এতো জনের অনুপস্থিতে না যাওয়ার সিধান্ত নিলাম ।
আমাদের বাজারের জনপ্রিয় এক চায়ের দোকানে তিন জন গিয়ে বসলাম , সংগে ছিলো তিন কাপ গরম চা ।
এর মাঝে আমাদের সাথে যোগ দিলো সদা হাস্যজ্জল Sajon Biswas । তারপর Kajol Khan , #কামরুল, #হাফিজ এসে যোগ দিলো আমাদের মাঝে । আরেক রাউন্ড চা হয়ে গেলো ,। পুরানো কিছু আনন্দঘন মুহূর্ত , হাসি , খুনসুটি এর মাধ্যমে নিমিষেই কেটে গেলো এক ঘণ্টা । চা স্টল থেকে বের হয়ে রাস্তা ধরে হাঁটছিলাম , কিছু অদ্ভুত প্রসংগ নিয়ে আলচনা করে যচ্ছিলাম , (ভাবলেই হাসি আসছে ) । গড়াই নদীর তিরে এসে থামলো আমাদের পথ যাত্রা । সেখানের সরিষা খেতের সেই মনোমুগ্ধকর চিত্র , গাছের সুনিবির ছায়া , বৃদ্ধ মাঝিদের মাছ ধরার দৃঢ় প্রত্যয় সব কিছু মিলিয়ে খুব রঙ্গিন রাখছিলো চারপাশ। অনেক দিন পর সবার দেখা , আমাদের সবার জন্য উপহার স্বরূপ প্রকৃতি যেন এরকম রুপে সেজেছিলো , ।
সেখান থেকে ফিরে গার্লস স্কুলের পিছে একটি ছাউনি তে এসে বসলাম ( বি :দ্র : স্কুল বন্ধ ছিলো ) ওখানে কাটালাম আরও কিছু মুহূর্ত , এবার আলোচনার বিষয় ছিলো অর্থহীন , শিরোনামহীন , নগর বাউল এর লিরিক্স নিয়ে । দুপুরে বাসায় যাওয়া হলো না । ইচ্ছা করেই গেলাম না। আসলে এতদিন পড়ে পাওয়া সুন্দর এই মুহূর্তে কে মিস করতে ছাচ্ছিলাম না। সন্ধ্যার দিকে আম্মুর ফোন পেয়ে বাসায় ফিরলাম ।
নতুন বছরের প্রথম দিনটি এত রঙ্গিন হবে , তা আমি ভাবিনি । সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন