ওয়ারফেজ - প্রতিচ্ছবি


তুমি কি এখনও সারারাত জোছনা দেখ
তুমি কি এখনও আগের মতই গান লিখো

তুমি কি এখনও সারারাত জোছনা দেখ
তুমি কি এখনও আগের মতই গান লিখো

তোমার সে স্বপ্ন কি এখনও নতুন
নতুন দিনের হলো কি শুরু....নাকি শেষ

তুমি কি এখনও সে রাতের কথা মনে কর
সাগর পাড়ে পাগলা হওয়ায় পাশাপাশি
কত গল্প, কত স্বপ্ন   
নিঝুম রাতের তারারা কি এখনও তোমাকে খোঁজে
অশ্রুকণা গুলো কি এখনও বৃষ্টি হয়ে নামে

তোমার সে স্বপ্নের হবে যে শুরু
মুছে দেব কষ্টগুলো যদি চাও
.............যদি তুমি চাও

আলো নেই বলে কি
থেমে যাবে তোমার সবই
চেয়ে দেখ ঐ জোছনা
তাকিয়ে আছে.......তোমার পানে

তুমি তো এখনও ঘুমিয়ে আছো
আমারই মাঝে
আয়নায় মোর প্রতিচ্ছবি
সে তো আমি নই
......................তুমি
....................তুমি
................তুমি


মন্তব্যসমূহ