আমি একেলা
বিক্ষিপ্ত এলোমেলো কিছু স্মৃতি... খুব সাজানো
রঙিন কিছু কল্পনা।
উদিত সূর্যের মত ছোট্ট একটা বাস্তবতা। শিহরিত
কিছু অনুভুতি।
প্রথম পশলা বৃষ্টি রুপে ভালবাসা। এলোমেলো
ঝাপসা আজ আমার সত্তা।
এ পথে আজও আমি একেলা...
তবুও প্রতিদিন একটু একটু করে আমার বদলে
যাওয়া।
নিজেকে হারিয়ে আবার নিজেকে গড়ে তুলা।
বিনিদ্র রাত জেগে অসহায় অবলা নারীর জলে ভেজা
চোখ হয়ে থাকা।
কখনো বা সমস্ত শক্তি আছে ভেবে সাহসি সেজে বসে
থাকা।
ক্ষত বিক্ষত রক্তাক্ত আজ আমার সত্তা
এ পথে আমি আজও একেলা...।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন